• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

পরকীয়া প্রেমের বলি! চান্দগাঁওয়ে প্রবাসী আকিবকে কুপিয়ে হত্যা 

নিজস্ব প্রতিবেদক / ৭৫
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250907 WA0008

 

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পরকীয়া প্রেমের জেরে আকিব (৩২) নামে এক প্রবাসীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রেমিক সাইফুলকে আটক করেছে পুলিশ।

পাশাপাশি নিহতের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবির।

ঘটনাটি ঘটে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পুরাতন চান্দগাঁও এলাকায়। নিহত আকিবের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি জাহেদুল কবির বলেন, “এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক এবং স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

নিহতের পরিবার জানায়, কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকার সাইফুল নামে এক যুবকের সঙ্গে আকিবের স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও সমাধান হয়নি।

আকিবের বন্ধুরা জানান, তিনি শান্ত স্বভাবের ভালো মানুষ ছিলেন। কিছুদিন পরই আবার প্রবাসে যাওয়ার কথা ছিল। স্ত্রীর পরকীয়া সম্পর্ক ধরা পড়লেও আকিব একাধিকবার ক্ষমা করেছিলেন। কিন্তু প্রেমিক সাইফুল নেশাগ্রস্ত ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। তার প্রভাবে আকিবের স্ত্রী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাদের অভিযোগ।

বন্ধুরা আকিব হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, “একজন ভালো মানুষকে বিশ্বাসঘাতকতার বলি হতে হয়েছে। আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই।”

এমএইচ/এআরআই/দেশবিদেশ 


এই বিভাগের অন্যান্য সংবাদ