• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

বোয়ালখালীতে জলদস্যূর আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪৯
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
Untitled 1 2509070518

সেনাবাহিনীর অভিযানে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা এলাকা থেকে ২টি শটগান ও ১৮ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে জলদস্যুদের এক গোপন আস্তানায় এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিতে উদ্ধার করা হয় দুটি শটগান ও ১৮ রাউন্ড গুলি।

ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, কয়েকদিন ধরে একটি জলদস্যু চক্র কর্ণফুলী নদী এলাকায় মাদক পাচার, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি চালানোর চেষ্টা করছিল। পুরো চক্রকে আটক করতে সেনা অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ