• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

হাটহাজারীতে সংঘর্ষে আহত ১০৭ জন, ২০ জন চমেক হাসপাতালে

দেশবিদেশ প্রতিবেদক / ৭৯
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
নির্বাচন বাধাগ্রস্ত হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে—আমীর খসরু 20250907 021305 0000

চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা ও সুন্নী সমর্থকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে এ পর্যন্ত ১০৭ জনেরও বেশি আহত হয়েছেন। আহতরা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ২০ জনকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ফেইসবুক পেইজে এসব তথ্য জানানো হয়েছে।

আহতদের চিকিৎসায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা তৎপর রয়েছে। এ সময় উপজেলা প্রশাসন, র‍্যাব-৭ হাটহাজারী, হাটহাজারী মডেল থানা, স্থানীয় জনসাধারণ ও বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন গাড়িচালকরা রোগী পরিবহনে সহায়তা করেন। এ সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

এছাড়া কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্যাকমো ও স্বাস্থ্যকর্মীদের তাৎক্ষণিক সেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।


এই বিভাগের অন্যান্য সংবাদ