• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

নজিরবিহীন নির্বাচন হবে, বৈষম্যহীন দেশ গড়বে বিএনপি: তারিকুল আলম তেনজিং

সন্দ্বীপ প্রতিনিধি / ৯৯
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
1756389794.2

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরে দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং বলেছেন, “গণতন্ত্রের জন্য জনগণ গত ১৬ বছর রক্ত দিয়েছে। মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে। আগামী জাতীয় নির্বাচন হবে নজির সৃষ্টিকারী নির্বাচন। তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ ও বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্দ্বীপ উপজেলার বিএনপির পার্টি অফিসের সামনে থেকে সেনের হাট হয়ে এনাম নাহার পর্যন্ত ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার সরকারকে তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে নরকের রাজ্যে পরিণত করেছেন। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমি-ডামি নির্বাচন দিয়ে দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছেন। সারাদেশকে কারাগারে পরিণত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যতগুলো সংস্কার হয়েছে, তার সিংহভাগ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল মেনে নিয়েছে। ৬০০’র বেশি সংস্কার মানা হয়েছে। অল্প কিছু সংস্কারে সমস্যা আছে, সেগুলোও মিটে যাবে। এতগুলো সংস্কার মানার পর যদি কেউ বলে পিআর পদ্ধতি বা গণভোটের পদ্ধতি প্রয়োজন—এগুলো বাড়াবাড়ি। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করে, জীবন বিপন্ন করে; কিন্তু বাড়াবাড়ি পছন্দ করে না।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামসিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল সভাপতি আজমত আলী বাহাদুর, যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার জিএস, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, পৌরসভা বিএনপির সদস্য জাহেদ কামালসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের অন্যান্য সংবাদ