• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

রোহিঙ্গা যুবকের প্রেমের ফাঁদ, অপহৃত স্কুলছাত্রী তিন মাস পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৭০
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
kidnap 2508281345

চট্টগ্রাম নগরের হালিশহর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে তিন মাস পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযুক্ত এক রোহিঙ্গা যুবক ‘বাঙালি সেজে’ ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে কক্সবাজারে আটকে রাখে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। অভিযুক্ত যুবকের নাম আল মামুন ওরফে আফবিয়া (২০)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইস্ট ক্যাম্পের বাসিন্দা।

পিবিআই জানায়, গত ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে হালিশহর থেকে ওই ছাত্রীকে নিয়ে যায় আল মামুন। পরে ২ জুন ভিকটিমের মা আদালতে মামলা করলে পিবিআইকে উদ্ধার অভিযানের নির্দেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম নগর ইউনিটের এসআই মো. মহসীন চৌধুরী জানান, আল মামুন মেয়েটিকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে লুকিয়ে রাখছিল। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে কক্সবাজার থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি আদালতে জবানবন্দি রেকর্ডসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।


এই বিভাগের অন্যান্য সংবাদ