• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

বান্দরবানের লামায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৭৮
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
images 94 1

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের আজিজনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানাজানি হয় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায়। পরে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় অভিযুক্ত মো. ইমরানকে আটক করে আজিজনগর ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ভিকটিমের বাবা কর্মস্থলে এবং মা বড় মেয়ের ডেলিভারির জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। এ সুযোগে কিশোরীকে একা পেয়ে অভিযুক্ত ইমরান ধর্ষণ করে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রকাশ না পেলেও পরদিন কিশোরী বিষয়টি আত্মীয়কে জানায়। এরপর এলাকাবাসী বিষয়টি জানতে পারে এবং অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আজিজনগর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আহমেদ মোরশেদ জানান, আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।


এই বিভাগের অন্যান্য সংবাদ