• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চট্টগ্রামে আসছেন তারেক রহমান, পলোগ্রাউন্ডে মহাসমাবেশের স্থান পরিদর্শনে চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক / ১০৯
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
IMG 20260118 WA0006

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে আওয়ামী দুঃশাসনে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আগামী ২৫ জানুয়ারি তারেক রহমানের  চট্টগ্রামে আগমনে উপলক্ষে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে রে মহাসমাবেশ সফল করতে সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ভেন্যু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মেয়র মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। এ সময় তিনি মঞ্চ নির্মাণ, প্রবেশ ও বহির্গমন পথ, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সুশৃঙ্খল হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ভোটাধিকার হরণ, গণতন্ত্র ধ্বংস এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে আওয়ামী সরকার দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বই দেশের মানুষের একমাত্র ভরসা। তাঁর রাষ্ট্র সংস্কারের দর্শন ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশ পুনরায় ঘুরে দাঁড়াবে।

তিনি আরও বলেন, পলোগ্রাউন্ডের এই মহাসমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের প্রকাশ। এই সমাবেশের মাধ্যমে গণতন্ত্রকামী মানুষের ঐক্য আরও সুদৃঢ় হবে।

মেয়র জানান, মহাসমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাগরিক দুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন সর্বোচ্চ সতর্ক রয়েছে। পরিচ্ছন্নতা, শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক ভোগান্তি এড়ানোই চসিকের প্রধান অগ্রাধিকার।

তিনি মহাসমাবেশটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীসহ চট্টগ্রাম নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য মো. কামরুল ইসলাম, ওলামা দলের মাওলানা আবদুল হান্নান জিলানী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএইচ /এমআর / দেশবিদেশ 


এই বিভাগের অন্যান্য সংবাদ