• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

আগামী ৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী

/ ৭৩
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
1756045813.MOON

দেশের কোথাও রবিবার (২৪ আগস্ট) পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ২৫ আগস্ট সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২৬ আগস্ট (মঙ্গলবার) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রাজধানীর বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক।

সভায় ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো), জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। এছাড়া চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপন করা হলে তা যাচাইয়ের জন্য ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ