• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

বাঁশখালীতে আগ্নেয়াস্ত্র–গুলিসহ দুইজন গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি / ২৩৫
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 12 15 at 3.39.41 PM

চট্টগ্রামের বাঁশখালীতে ৩টি অস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ আরও দুইজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে অস্ত্র ও গুলি পরিবহনের অভিযোগে জব্দ করা হয়েছে একটি টেম্পু গাড়ি। এর আগে গত শনিবার রাতেও অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করা হয়েছিল।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে অংশ নেন বাঁশখালী থানা ও ডিবি পুলিশের একটি টিম।

আটককৃতরা হলেন-নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ফরিদপুর সেলিম মাঝির বাড়ির মোহাম্মদ সেলিমের ছেলে খুরশিদ আলম (৩২) ও চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর উপজেলার পুখিয়া জঙ্গল কাইয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে মোঃ হাসান প্রকাশ আকাশ (২৭)।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার চেচুরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রাম অভিমুখি একটি চলন্ত টেম্পু গাড়ি (চট্ট-মেট্রো-ফ-১১-০২২৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় টেম্পু গাড়িতে সুকৌশলে লুকানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এবং অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পুসহ খুরশিদ আলম ও মোহাম্মদ হাসান প্রকাশ আকাশ নামে দুইজনকে আটক করা হয়।

বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, “গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তিনি জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার অভিযান চলমান থাকবে”

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ