• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

রাতে ডিবি হেফাজতে, দিনে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক / ১২৪
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
image 249360 1765791928

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উত্তরা পশ্চিম থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজন আসামী রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যসূত্র বলছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া অভিযোগটি মামলায় রূপান্তরিত হয়েছে। সাংবাদিক আনিস আলমগীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, গতকাল রবিবার রাতে নানান অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ