• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

রোগী দেখেতে এসে চমেক হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে মৃত্যু

দেশবিদেশ প্রতিবেদক / ১৯৩
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
chittagong medical college 2512150548

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মূল ভবনে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে এক রোগীর স্বজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির নাম- জাহাঙ্গীর আলম (৫৫)। তিনি হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা এলাকার রহিম উদ্দীন বাড়ির ভোলা মিয়ার ছেলে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল সূত্র জানায়, জাহাঙ্গীর আলমের এক স্বজন হাসপাতালের ছয় তলায় গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাকে দেখতে এসে সেখান থেকে সিঁড়ি দিয়ে নামার সময় তিনি হঠাৎ পড়ে যান।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ