• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৭০
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
file 1764944131

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সব দলের অংশগ্রহণে আসন্ন জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই।

তিনি বলেন, যত দ্রুত নির্বাচন সম্পন্ন হবে, দেশের জন্য ততই কল্যাণ বয়ে আনবে। আমরা আশা করি সব রাজনৈতিক দলের উপস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের দেওয়া রায়ের ভিত্তিতেই তাদের দায়িত্ব হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচন আয়োজন স্থগিতের দাবিতে করা হাইকোর্ট রিট প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, রিট করার সাংবিধানিক অধিকার সবার আছে, এ বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে তিনি নিশ্চিত করে বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ নির্বাচন কমিশন ইতোমধ্যেই ফেব্রুয়ারির প্রথমদিকে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

এসময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ, নানুপুর মাদ্রাসার মহাপরিচালক শাহ্ সালাউদ্দিন নানুপুরী, আল-মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির উপস্থিত ছিলেন।

রায়হান/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ