• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার, আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক / ৭৪
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
1764935674 1405ba2e028705f4e6bdc291876ad69f

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার লন্ডনে নেওয়ার কথা থাকলেও কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়ায় যাত্রা পিছিয়ে গেছে। তবে কাতারের আমিরের পক্ষ থেকে নতুন করে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রক্রিয়া চলছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।

দূতাবাস জানায়, আগামী শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় জার্মানির ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে। তবে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার।

এর আগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় না আসায় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ পিছিয়ে যায়। বিএনপির মিডিয়া সেল দুপুরে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

মিডিয়া সেল জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও না পৌঁছানোয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।

একই পেজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বার্তায় জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি আগামী শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

রায়হান/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ