• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

মাত্র ২৯ দিনের মাথায় আবারও বদলি চট্টগ্রামের জেলা প্রশাসক

মাত্র ২৯ দিনের মাথায় আবারও বদলি চট্টগ্রামের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক / ৮১
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
chittagong dc3

মাত্র ২৯ দিনের ব্যবধানে আবারও বদলি করা হলো চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি)। নারায়ণগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০২৪ সালের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এর আগে ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলেও মাত্র ২৯ দিন পরই তাকে বদলি করা হলো। তারও আগে মাত্র ২৪ দিন আগে মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি যোগদানের আগেই সেই আদেশ বাতিল করে সরকার।

রাযহান/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ