• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

১৩ নভেম্বরও চলবে গণপরিবহন, থাকতে হবে সতর্ক

নিজস্ব প্রতিবেদক / ৮৫
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
ak 1762955517

পতিত আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বর কথিত লকডাউনের দিনও দেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

তিনি বলেন, আগামীকালও অন্য দিনের মতো সড়কে গণপরিবহন চলবে। তবে কোথাও কোনো বাসে অগ্নিসংযোগের ঘটনা যাতে না ঘটে, সে জন্য পরিবহন মালিক ও টার্মিনাল সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। প্রতিটি বাসে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে বলা হয়েছে।

তিনি আরও জানান, ১০ নভেম্বর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক পরিবহন শ্রমিকের মৃত্যু ও দুজন আহত হওয়ার ঘটনায় বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা রাতভর ও আগামীকাল বাস টার্মিনাল পাহারা দেবেন বলেও জানান তিনি।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। সাধারণ দিনের তুলনায় আজ রাজধানীতে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনও কম দেখা গেছে।

নুসরাত/দেশবিদেশ

 


এই বিভাগের অন্যান্য সংবাদ