• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

সন্ত্রাস দমনে ‘অস্ত্রধারী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশনা’ সিএমপি কমিশনারের

দেশবিদেশ প্রতিবেদক / ৭০
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
দেশবিদেশ২৪ 7

আগ্নেয়াস্ত্র বহনকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। চট্টগ্রামে সাম্প্রতিক ধারাবাহিক গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে অস্ত্রধারী সন্ত্রাসীদের দমন এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপি কমিশনার এ নির্দেশ দিলেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ওয়্যারলেস সেটে সিএমপির সব সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক মৌখিক আদেশে তিনি টহল ও থানা পুলিশকে একযোগে তিনি এ নির্দেশনা দেন। তবে ব্রাশফায়ার নিরস্ত্র জনসাধারণের জন্য নয় উল্লেখ করে কমিশনার তা অস্ত্রধারী, সন্ত্রাসীদের জন্য বলে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম নগরে গত কয়েক মাসে একের পর এক গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। গত ৫ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলীতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে গুলিতে নিহত হন তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা; আহত হন এরশাদ উল্লাহ নিজেও। এর আগে অক্সিজেন-হাটহাজারী, চান্দগাঁও, রাউজান ও বাকলিয়া এলাকায় একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সর্বশেষ পতেঙ্গা সমুদ্রসৈকতে সন্ত্রাসী আকবর আলীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।

পুলিশের দাবি, এসব ঘটনায় পাহাড়ি এলাকার অস্ত্রধারী চক্রের সম্পৃক্ততা রয়েছে, তবে মূল আসামিরা এখনো ধরা পড়েনি।

সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান, “নিরস্ত্র সাধারণ মানুষের জন্য এই নির্দেশ নয়। যার হাতে অস্ত্র থাকবে, শুধু তাদের বিরুদ্ধেই এই ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, “আমার এলাকায় দিনের আলোতে খুন হবে, আর পুলিশ চুপ করে থাকবে—এটা আর চলবে না। অস্ত্রধারী সন্ত্রাসীরা যেন চট্টগ্রামে ঢোকার সাহসই না পায়, সেটাই নিশ্চিত করব।”

বেতার বার্তায় কমিশনার পুলিশ সদস্যদের দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা, অর্থাৎ আত্মরক্ষার আইনি অধিকার স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, প্রয়োজন হলে তিনি নিজেই দায়িত্ব নেবেন। সঙ্গে টহল টিমগুলোকে এসএমজির পাশাপাশি শটগান, গ্যাসগান ও ৯ মিলিমিটার পিস্তল বহনের নির্দেশ দেওয়া হয়েছে।অতিরিক্ত নিরাপত্তা জোরদারে স্থায়ী চেকপোস্টের সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১৩টি করার নির্দেশও দিয়েছেন সিএমপি কমিশনার।

রায়হান/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ