• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

নির্বাচন নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ৮৫
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 11 12 at 1.33.01 PM

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে দুই পক্ষের মধ্যে গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচনী পরিবেশসহ নানা সমসাময়িক ইস্যুতে মতবিনিময় হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি ও আগামী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে বিএনপি নেতৃত্ব নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

রায়হান/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ