• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

মাদক উদ্ধারে পেয়েছেন পুরষ্কার, এখন করছেন পাচার

নিজস্ব প্রতিবেদক / ৫২
শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
1755941300.Police

লোহাগাড়ার চুনতি ইউনিয়নে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারে পুলিশের তিন সোর্সকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক হওয়ার ঘটনায় অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে এ সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয়রা তিন সোর্সকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন। এ সময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল (প্রতিটি ১০০ এমএল) ও পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এসআই কামালকে প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তদন্তের ফলাফলের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছরের ২২ এপ্রিল এসআই কামাল চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ