• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামে অস্ত্র ও কার্তুজ মামলায় ‘ডাকাত রহিমের’ ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ৮৪
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
দেশবিদেশ২৪

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার অস্ত্র ও কার্তুজ উদ্ধারের মামলায় মো. আবদুর রহিম ওরফে ডাকাত রহিমকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।দণ্ডপ্রাপ্ত রহিম (৫০) চান্দগাঁও থানার হামিদ চর এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।

মঙ্গলবার (৪ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মোরশেদুর রহমান চৌধুরী রোকন জানান, ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং কার্তুজ রাখার দায়ে ৭ বছরের কারাদণ্ড দেন। তবে দুইটি সাজা একসঙ্গে চলবে—ফলে রহিমকে কার্যত ১০ বছর কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২২ মে চান্দগাঁও থানার মধ্যম মোহরা হিন্দুপাড়া এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন রহিম। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে দেহ তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক ও একটি শর্টগানের নীল রঙের কার্তুজ উদ্ধার করে।

এ ঘটনায় তৎকালীন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম হোসেন বাদী হয়ে অস্ত্র আইন অনুযায়ী মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং ২০১৬ সালের ১০ এপ্রিল অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু হয়।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ