• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

মনোয়ন বন্ঞ্চিত আসলাম চৌধুরীর পক্ষে বিক্ষোভে বিএনপির ৪ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার / ১৩২
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
Untitled design 20251104 042602 0000

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সীতাকুণ্ডে সহিংসতা, হানাহানি ও সড়ক অবরোধের ঘটনায় চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তথ্য সূত্র বলছে, বহিষ্কৃতরা মনোনয়ন বন্ঞ্চিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী।

মঙ্গলবার( ৪ নভেম্বর) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন, এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। এ চার নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীকে বিএনপির মনোয়ন না দোওয়ায় সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট  এলাকা অবরুদ্ধ  করে বিক্ষোভ করে তার অনুসারীা ।

বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতরা সাবেক সাংগঠনিক সম্পাদক আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ