• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করলেন যুবদল নেতা নয়ন

নিজস্ব প্রতিবেদক / ৯০
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
nayon patoary

যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী বিভিন্ন সময় বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে আসছেন। আমরা মনে করেছি এখন এর লাগাম টেনে ধরা দরকার। এজন্য মানহানি মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসিরুদ্দীন পাটওয়ারী আন্দোলনের নেতৃত্বদানকারী দল বিএনপি ও বিএনপি’র নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

এর আগে গত ১ নভেম্বর যুবদল নেতা নয়নকে নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, ওনাদের মাথা ক্লিন হয় নায় বডিও ক্লিন হয় নাই, এখন আমার মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।’

নাসীরুদ্দীনের এমন বক্তব্যের মাধ্যমে সমাজের সামনে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একইসাথে এ বক্তব্যটি মানহানিকর।

এমএইচ/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ