• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

ছবি বিকৃত করার অভিযোগে মামলা করে ঢাবির শিক্ষিকা মোনামী

নিজস্ব প্রতিবেদক / ৮৯
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
image 237391 1762156942

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আলোচিত শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া ওরফে মোনামী তার নিজের ছবি ছবিকে বিকৃত করায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।

সোমবার (৩ নভেম্বর) সকালে তিনি নিজেই মামলাটি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডাকসুর কয়েকজন সদস্য।

তিনি অভিযোগে করেন, তার একটি ছবিকে বিকৃত করে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে, যা তার সম্মানহানি ঘটিয়েছে এবং মানসিকভাবে কষ্ট দিয়েছে।

এজহারে তিনি উল্লেখ করেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত আমার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে। ২ নভেম্বর বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আমি শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার অফিস কক্ষে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখিত ঘটনা দেখতে পাই। এভাবে ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। উক্ত ঘটনার বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এবং আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে এজাহার দায়ের করতে বিলম্ব হইল।

অতএব, উক্ত বিবাদীগণের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ