• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা প্রাণ গেলো ২ জনের

নিজস্ব প্রতিবেদক / ৬০
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
অনলাইন জুয়ার ফাঁদ 4

ফরিদপুর জেলার ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন দুজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৩টায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার তারাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাগুরা জেলার শালিখা উপজেলার ঘোষগাতী গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান সাকিব (২৪) ও পাবনা জেলার বেড়া উপজেলার বনগ্রাম এলাকার জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন,“ এক্সপ্রেসওয়েতে ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস প্রথমে ঘটনাস্থলে পৌঁছে একই লেনে অজ্ঞাত একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। তখন বাসটি সামনে সামান্য ক্ষতিগ্রস্ত হয়, অন্যটি চলে যায়। পরে ক্ষতিগ্রস্ত বাসের যাত্রীরা ভয়ে রাস্তায় নেমে দাঁড়িয়ে অন্য পরিবহনে যাওয়ার চেষ্টা করে। এ সময় পেছন থেকে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা যমুনা পরিবহনকে ধাক্কা দেয়। এ সময় দুজন মারা যান ও ১০ জন আহত হন।”

এমএইচ/এআর


এই বিভাগের অন্যান্য সংবাদ