• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

আনোয়ারায় আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনায় ৩ জন আটক

দেশবিদেশ প্রতিবেদক / ৯২
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
CVOICE24 2510180633

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) উপজেলার ১১নং জুঁইদণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পেচু মিয়ার ছেলে আব্দুল কাদের (৫০),মোস্তাকের ছেলে আরিফ (২০),আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক (২৮)।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কয়েকজন যুবককে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’ — এ ধরনের স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই আনোয়ারা থানা পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,“রাতে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।”

এমএইচ/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ