• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার ৫২.৫৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন

নিজস্ব প্রতিবেদক / ৯৫
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
Picsart 25 10 16 12 56 22 177 2510160659
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"effects":5,"curves":2,"addons":21},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়েদের ফল ভালো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, এবারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। এর মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। ছেলেদের পাসের হার ৪৮ দশমিক ৯৫ শতাংশ, আর মেয়েদের ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫ দশমিক ৩০ শতাংশ , মানবিক বিভাগে ৩৭ দশমিক ০৮ শতাংশ। গতবারের তুলনায় এবারে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে বলে জানান তিনি।

চট্টগ্রাম নগরে পাসের হার সবচেয়ে বেশি, ৭০ দশমিক ৯০ শতাংশ। জেলার পাসের হার ৪৩ দশমিক ৬৩ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে

রাঙামাটিতে পাসের হার ৪১ দশমিক ২৪ শতাংশ,খাগড়াছড়িতে ৩৫ দশমিক ৫৩ শতাংশ,বান্দরবানে ৩৬ দশমিক ৩৮ শতাংশ।
এছাড়া কক্সবাজারে পাসের হার ৪৫ দশমিক ৩৯ শতাংশ।

এর আগে সকাল ১০টায় বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। স্থগিত হওয়া কিছু পরীক্ষা পরবর্তীতে সম্পন্ন হয়।


এই বিভাগের অন্যান্য সংবাদ