• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

কাকরাইলে জাপা সমাবেশে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ভণ্ডুল কর্মসূচি

দেশবিদেশ প্রতিবেদক / ৯২
শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
jp 2 I1JIcsa.width 750

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের কর্মী সমাবেশে পুলিশের বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমাবেশটি ভণ্ডুল হয়ে যায়।

শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জাপা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দলটির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, সমাবেশ চলাকালে হঠাৎ করে পুলিশ জলকামান নিয়ে এসে হামলা চালায় এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উপস্থিত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা বলেন, জাপার সমাবেশটি পূর্বঘোষণা ছাড়া অনুষ্ঠিত হচ্ছিল এবং এতে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা বাধ্য হয়ে ব্যবস্থা নেয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ