• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চট্টগ্রামে রিকশায় চার্জ দিতে গিয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৫৮
শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
Auto Rickshaw in Bangladesh

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে নিজের ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজবাহ উদ্দিন নয়ন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টেমা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন ওই এলাকার মো. কাইছার উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী বখতিয়ার জানান, প্রতিদিনের মতো শুক্রবারও নয়ন রিকশা চালিয়ে বাড়ি ফেরে। এরপর বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গেলে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গুনাগরি মা-শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই কিশোরটি মারা যায়। তার বাম হাতে বিদ্যুৎস্পৃষ্টের স্পষ্ট দাগ ছিল।”

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন জন্মের দুই বছর পরই মাকে হারান। সংসারের অভাব ঘোচাতে ছোটবেলা থেকেই পিতার সঙ্গে রিকশা চালাতেন তিনি। পিতা–পুত্র একই অটোরিকশা ভাগাভাগি করে জীবিকা নির্বাহ করতেন। সেই রিকশাই শেষ পর্যন্ত কেড়ে নিল নয়নের প্রাণ।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ