• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

বোতলজাত এলপিজির দাম কমল ২৯ টাকা

দেশবিদেশ ডেস্ক / ৬০
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
1759830354.Jalal Ahmed

ভোক্তা পর্যায়ে বোতলজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অক্টোবর মাসের জন্য ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে।

মঙ্গলবার বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে নতুন দাম ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।

তিনি জানান, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক ঘোষিত প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি (Contract Price) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৪৯৫ ও ৪৭৫ মার্কিন ডলার নির্ধারিত হয়েছে। এর ভিত্তিতে গড় সৌদি সিপি ধরা হয়েছে ৪৮২ মার্কিন ডলার এবং প্রতি মার্কিন ডলারের গড় বিনিময় হার ১২২ দশমিক ২৬ টাকা বিবেচনায় এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম মূসকসহ ১০৩ দশমিক ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ১২ কেজি বোতলজাত এলপিজির দাম হয়েছে ১,২৪১ টাকা। এছাড়া ৫.৫, ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২২, ২৫, ৩০, ৩৩, ৩৫ ও ৪৫ কেজির বোতলজাত এলপিজির দামও নতুন হারে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান আরও জানান, রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহকৃত বেসরকারি এলপিজির তরল অবস্থায় মূসকসহ দাম প্রতিকেজি ৯৯ দশমিক ৬৫ টাকা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি লিটার ০ দশমিক ২২১৪ টাকা বা প্রতি ঘনমিটার ২২১ দশমিক ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার ৫৬ দশমিক ৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকছে— ১২ দশমিক ৫ কেজির বোতল এখনো ৮২৫ টাকাতেই বিক্রি হবে।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ছিল ১,২৭০ টাকা।


এই বিভাগের অন্যান্য সংবাদ