• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ইন্দোনেশিয়া একটি স্কুল ভবনধসে ৫০ জন নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৩৪
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
image 229352 1759727304

ইন্দোনেশিয়ার একটি স্কুল ভবনধসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের এই দূর্ঘটনাটি ঘটে।  গতকাল রোববার দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা এ তথ্য জানিয়েছে।

উদ্ধারকারী বাহিনীর সদস্যরা এখন পযর্ন্ত  ৫০ জনকে মৃত ও ১০৪ জনকে জীবিত উদ্ধার করেছেন। এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।  স্কুল ভবনের ৬০ শতাংশ ধ্বংসাবশেষ এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে। তবে স্কুল ভবনের সঙ্গে সংলগ্ন একটি ভবনও ধসে যাওয়ায় পুরো স্কুল চত্বর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্সের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বাকি ১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

ধসের সময় ভবনে কয়েকশ’ কিশোর শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্কুলটির শিক্ষকরা জানান, ভবনের ছাদে নতুন তলা নির্মাণ কাজ চলছিল, কিন্তু ফাউন্ডেশন যথেষ্ট শক্তিশালী না হওয়ায়, এই দূর্ঘটনাটি ঘটে।

এমএইচ/ দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ