• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

খাগড়াছড়িতে অবরোধ স্থগিত, আশ্বাসের অপেক্ষায় জুম্ম ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক / ৯৮
বুধবার, ১ অক্টোবর, ২০২৫
cvoice24 2509301908

খাগড়াছড়িতে চার দিন ধরে চলা অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে জুম্ম ছাত্র-জনতা। শারদীয় দুর্গোৎসবের মর্যাদা রক্ষা এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত আট দফা দাবির বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবরোধ রাত ১১টা থেকে স্থগিত হয়ে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে দাবিগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রশাসনের পদক্ষেপের ওপর নির্ভর করে ভবিষ্যতে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে জুম্ম ছাত্র-জনতার ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে তারা আট দফা দাবি উপস্থাপন করে। প্রশাসন দাবিগুলোর বাস্তবায়নের আশ্বাস দেয় এবং ১৪৪ ধারা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলে অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়।

২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জুম্ম ছাত্র-জনতা ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিল। এরই মধ্যে ২৮ সেপ্টেম্বর গুইমারার রামসু বাজার এলাকায় সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

মঙ্গলবার দুপুরে গুইমারার সংঘর্ষকবলিত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা ইউএনও আইরিন আক্তার এবং গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী।

ঘটনার তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।


এই বিভাগের অন্যান্য সংবাদ