• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

দুদক হানা দিয়েছে পাহাড়তলী রেলওয়ে কারখানায়, ধরা পড়লো ক্যারেজ ওয়াগন মেরামত কারখানায় অনিয়মের চিত্র

দেশবিদেশ প্রতিবেদক / ৭৪
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
অনলাইন জুয়ার ফাঁদ 1 1

চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ক্যারেজ ওয়াগন মেরামত কারখানায় অনুমোদিত প্রক্রিয়া ছাড়া বিপুল পরিমাণ লোহাজাত স্ক্রাব মজুদ ও চুরির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুদকের উপ-পরিচালক মো. ইমরানের নেতৃত্বে সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম অভিযান পরিচালনা করে।

দুদক সূত্র জানায়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে কারখানায় বছরের পর বছর স্ক্রাব জমিয়ে রাখা হচ্ছে নিলাম প্রক্রিয়া ছাড়া। এ অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।

অভিযানে দুদক কর্মকর্তারা দেখতে পান, কারখানার ভেতরে ছড়িয়ে–ছিটিয়ে থাকা বিপুল লোহাজাত স্ক্রাব স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি না করে অস্বচ্ছভাবে মজুদ রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, এক প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে স্ক্রাব আত্মসাৎ ও গোপনে পাচার করছে।

এই সময় দুদক কর্মকর্তারা বিভিন্ন নথি ও প্রমাণ জব্দ করেন এবং কারখানার দায়িত্বশীলদের কাছ থেকে ব্যাখ্যা নেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিনের এই অনিয়মের সাথে জড়িত থাকতে পারেন।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত তদন্ত শুরু হবে এবং দায়ীদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ