• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই–সীতাকুণ্ডের ১৫ স্পটে যানজট আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক / ৯৬৫
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
ctg 0 20250929112549

শারদীয় দুর্গাপূজার লম্বা ছুটিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থেকে সীতাকুণ্ড পর্যন্ত ৬০ কিলোমিটারে অন্তত ১৫টি স্থানে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।

যানজটের কারণ হিসেবে দেখা দিয়েছে, অস্বাভাবিকভাবে কনটেইনার ট্রাক পার্কিং, সড়ক মেরামত কাজ, বাজার বসা, দুর্ঘটনা ও ডিপো এলাকার অব্যবস্থাপনা।

যেসব স্থানে প্রায়ই যানজট হয়:
বারইয়ারহাট দক্ষিণ ইউটার্ন, মিরসরাই পৌর সদর, মিঠাছড়া বাজার, নিজামপুর বাজার, বড়তাকিয়া বাজার, বড়দারোগাহাট স্কেল, টোবাকো গেইট, বিএমএ গেইট, ভাটিয়ারি, বিএম কনটেইনার ডিপো, কেডিএস লজিস্টিক, বাঁশবাড়িয়া, শুকলালহাট, বাড়বকুন্ড ও সীতাকুণ্ড সদর।

সীতাকুণ্ডে একাধিক কনটেইনার ডিপো থাকায় মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং নিয়মিত যানজট তৈরি করছে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও ফৌজদারহাট পোর্ট কানেকটিং রোড এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ হয়।

ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও গাড়ির চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। ফলে ছুটিতে যাত্রীদের ভোগান্তি বেড়ে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।


এই বিভাগের অন্যান্য সংবাদ