• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চাকরি নেই ৫লাখ ৮৪হাজার তরুণের

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেকার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে

দেশবিদেশ প্রতিবেদক / ৮১
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
jobless 1

ঢাকার পর দেশের সর্বোচ্চ বেকার তরুণ-তরুণী রয়েছেন চট্টগ্রাম বিভাগে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ২০২৪ সালের শেষে দেশে মোট বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২৪ হাজার। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই বেকার আছেন ৫ লাখ ৮৪ হাজার জন।

বিবিএসের তথ্য অনুযায়ী, বিভাগওয়ারি বেকারের সংখ্যা হলো— ঢাকা বিভাগে ৬ লাখ ৮৭ হাজার, চট্টগ্রামে ৫ লাখ ৮৪ হাজার, রাজশাহীতে ৩ লাখ ৫৭ হাজার, খুলনায় ৩ লাখ ৩১ হাজার, সিলেটে ২ লাখ ১৬ হাজার, রংপুরে ২ লাখ ৬ হাজার, বরিশালে এক লাখ ৩৯ হাজার এবং ময়মনসিংহ বিভাগে এক লাখ ৪ হাজার।

চাকরি খোঁজার পদ্ধতি নিয়ে জরিপে দেখা গেছে, এক-তৃতীয়াংশের বেশি বেকার তরুণ-তরুণী (৩৬ শতাংশ) আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের মাধ্যমে চাকরি খোঁজেন। প্রায় ১২ শতাংশ সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে যান, ৯ শতাংশ সরাসরি আবেদন করেন এবং সাড়ে ৫ শতাংশ বিজ্ঞাপন দেখে চাকরির সুযোগ খোঁজেন। এছাড়া প্রায় সাড়ে ৩ শতাংশ সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরির চেষ্টা করেন।

চাকরি খোঁজার অন্য উপায়গুলোর মধ্যে রয়েছে— প্রফেশনাল নেটওয়ার্কে জীবনবৃত্তান্ত জমা রাখা, সরকারি-বেসরকারি কর্মসংস্থান কেন্দ্রে নিবন্ধন, ব্যবসার জন্য অর্থ বা জমি-জায়গার সহায়তা চাওয়া এবং লাইসেন্সের আবেদন করা ইত্যাদি।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ