• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

দুর্গোৎসব ও ছুটি উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম রুটে বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক / ৬৭
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
1758610666.train2

শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের সরকারি ছুটি উপলক্ষে যাত্রীদের ভ্রমণ সুবিধার্থে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে চালু হচ্ছে বিশেষ ট্রেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এসব ট্রেন চলবে। প্রতিটি বিশেষ ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত ট্রেনের মতোই।

ঢাকা-চট্টগ্রাম স্পেশাল: ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪৫ মিনিটে ছাড়বে, ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়। ঢাকা থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।

ঢাকা-কক্সবাজার ট্যুরিস্ট স্পেশাল: ৩০ সেপ্টেম্বর থেকে প্রতিদিন ঢাকা থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৫০ মিনিটে ।কক্সবাজার থেকে ফিরতি ট্রেন ছাড়বে বেলা ১১টা ৩০ মিনিটে।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে পর্যটকের চাপ বেড়ে যায়। যাত্রীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক জানান, পূজা উপলক্ষে যাত্রীচাপ সামলাতে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ