• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

দেশি কাপড়কে পাকিস্তানি বলে চালিয়ে দিচ্ছেন ‘আর্টস অব পিয়া’

দেশবিদেশ প্রতিবেদক / ৬৭
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
arts of piya penalty

দেশি কাপড় পাকিস্তানি বলে বিক্রিসহ নানান অপরাধে আর্টস অব পিয়াসহ চট্টগ্রামের চকবাজার এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযান সূত্রে জানা যায়, বালি আর্কেডের ‘আর্টস অব পিয়া’ অনলাইনে অর্ডার নেওয়ার পরও পণ্য সরবরাহ না করা ও টাকা ফেরত না দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়। এছাড়া দোকানে দেশি কাপড় পাকিস্তানি বলে প্রচার, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বিক্রি ও লেবেলবিহীন দ্রব্য রাখায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, নিষিদ্ধ রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম বিক্রির অপরাধে ‘ফেয়ারি’ নামের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পৃথক অভিযানে রান্না করা খাবার কাঁচা মাছের সঙ্গে রাখায় ‘এরিস ফুড’ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় ফুলকলিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ