• বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

নির্বাচনে ৯৪% ভোট দিতে আগ্রহীদের মধ্যে ৫৬% জানেন না পিআর সম্পর্কে

নিজস্ব প্রতিবেদক / ৯১
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
1758454114.PR

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের জরিপে দেখা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভোট দিতে আগ্রহী ৯৪ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা। তবে সংসদের উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে ৫৬ শতাংশ উত্তরদাতা একেবারেই অজ্ঞাত।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার ভবনে ‘জনগণের নির্বাচন পালস সমীক্ষা, রাউন্ড–২’ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ফলাফল উপস্থাপন করেন ইনোভিশনের এমডি মো. রুবাইয়াত সরোয়ার।

সমীক্ষায় দেশের ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়।

প্রধান ফলাফলগুলো হলো—

তত্ত্বাবধায়ক সরকার: ৭৮ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা কর্মক্ষমতাকে ‘ভালো’ বা ‘মধ্যম’ বলেছেন। তবে তরুণ, শিক্ষিত ও শহুরে জনগোষ্ঠীর আস্থা তুলনামূলক কম।

নির্বাচনের স্বচ্ছতা: ৬৯ দশমিক ৯ শতাংশ বিশ্বাস করেন সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে। ৭৭ দশমিক ৫ শতাংশ মনে করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন।

আইন-শৃঙ্খলা: ৫৬ দশমিক ৬ শতাংশের মতে গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে। এ ধারণা তরুণ, শহুরে ও শিক্ষিতদের মধ্যে বেশি।

নির্বাচন সময় ও অংশগ্রহণ: ৮৬ দশমিক ৫ শতাংশ চান নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই হোক, আর ৯৪ দশমিক ৩ শতাংশ ভোট দিতে আগ্রহী।

নির্বাচনী সংস্কার: পিআর পদ্ধতি সম্পর্কে সচেতনতা সীমিত হলেও যারা জানেন তাদের মধ্যে সমর্থন বিরোধিতার চেয়ে বেশি।

গোলটেবিল আলোচনায় অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক ড. সাইমুম পারভেজ, বিডিজবসের সিইও একে এম ফাহিম মাশরুর, ব্যারিস্টার রুশনা ইমাম ও ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ