• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা, ছিনতাই সাড়ে ৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক / ৮০
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509190908

চট্টগ্রামের কর্ণফুলীতে এক বিকাশ ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন (৪০) শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে দেলোয়ারের ‘সাথী এন্টারপ্রাইজ’ নামে একটি দোকান রয়েছে। সেখানে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি বিকাশ-নগদ লেনদেন করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে শিকলবাহা ক্রসিং মোড়ে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত এসে কুপিয়ে জখম করে তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা ও বিকাশ-নগদের লেনদেনের জন্য ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিল বলে জানিয়েছেন দেলোয়ার।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে রাতেই ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ