• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য না হলে গণভোট চান ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক / ৯১
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
7a1fe652 b9b5 4ac7 9c44 cc80202fa8f0

সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ প্রস্তাব দেন।

ফয়জুল করিম বলেন, “বিএনপির এক নেতা দাবি করেছেন তাদের ৯০ শতাংশ ভোট রয়েছে। যদি তাই হয়, তবে তারা সহজেই ২৭০টিরও বেশি আসন পেতে পারেন, এককভাবেই সরকার গঠন করতে পারবেন। তাহলে সংশয় কোথায়?”

তিনি আরও প্রশ্ন তোলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া ছাড়া নির্বাচন কেমন করে সম্ভব। সরকারের উদ্দেশে বলেন, “সংস্কার না করে, বিচার না করে কীভাবে নির্বাচন দেবেন?”

সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। রাজনৈতিক কর্মসূচি হলেও বক্তৃতার ফাঁকে ফাঁকে রসিকতা ও তির্যক মন্তব্যে পরিবেশে কিছুটা হাস্যরসও লক্ষ্য করা যায়।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ