• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবার

নিজস্ব প্রতিবেদক / ৫৭
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
1758107155.Hasina Rehana

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “যাদের এনআইডি লক আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না।”

ইসি সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়।

যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন— শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক।

ইসি সচিব জানান, দেশে ও বিদেশে বসবাসরত নাগরিকদের জন্য ভোট প্রদানের আলাদা ব্যবস্থা থাকছে। যারা প্রবাসে আছেন তাদের অনলাইনে এনআইডি ব্যবহার করে নিবন্ধন করতে হবে। তবে এনআইডি লক অবস্থায় থাকলে অনলাইনে নিবন্ধন সম্ভব নয়, ফলে তারা ভোট দিতে পারবেন না।

তিনি আরও বলেন, “মামলার কারণে বা অন্য কোনো কারণে যারা বিদেশে আছেন, তাদের ভোট দিতে কোনো অসুবিধা নেই। তবে শর্ত হলো, তাদের এনআইডি আনলক থাকতে হবে।”

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী-এমপিরা। আওয়ামী লীগের কার্যক্রমে সরকার নিষেধাজ্ঞা জারি করলেও দেশে অবস্থানরত নেতা-কর্মীরা এখনও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে বিদেশে অবস্থানরত এবং এনআইডি লক হওয়া নেতারা এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ