• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রামে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু

নিজস্ব প্রতিবেদক / ৬০
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 17 at 4.57.57 PM

চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শুরু হয়েছে। সাত দিনব্যাপী এই মহড়ায় অংশ নিচ্ছেন মোট ২৪২ জন—বাংলাদেশের ১৫০ এবং যুক্তরাষ্ট্রের ৯২ সদস্য।

আইএসপিআর জানায়, ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন মহড়ার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন সার্চ অ্যান্ড রেসকিউ, মেরিটাইম ও ফ্লাড অপারেশন এবং ক্রু রেসকিউ ম্যানেজমেন্টে।

মহড়ায় ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের মহড়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হলেও এতে বিদেশি প্রভাবের ছায়া স্পষ্ট হয়ে উঠছে।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ