• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ জন

দেশবিদেশ প্রতিবেদক / ৬২
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
fcf61c59 0cd1 4825 af65 a2e116447358

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিকসহ অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চরপাড়া এলাকার বৈলতলি ইউনুস মার্কেটের ওই দোকানে এ বিস্ফোরণ ঘটে।

চন্দনাইশ ফায়ার সার্ভিস জানায়, চরতি ইউনিয়নের দোকানটিতে সিলিন্ডার আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট ধরালে হঠাৎ আগুন লেগে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই পুরো দোকানটি আগুনে পুড়ে যায়। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দগ্ধরা হলেন—দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, জরুরি বিভাগ থেকে দগ্ধদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

এমএইচ/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ