• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রাম মেডিকেলে একসঙ্গে চার সন্তানের জন্ম

দেশবিদেশ প্রতিবেদক / ৮৩
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
FB IMG 1757942382407

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নিয়েছে চার শিশু। এর মধ্যে দুইজন ছেলে ও দুইজন কন্যাশিশু। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই শিশুদের জন্ম হয়।

হাসপাতাল সূত্র জানায়, অপারেশনে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট প্রধান ডা. তাসলিমা বেগম।

চিকিৎসকরা জানান, এটি কোয়াড্রাপলেট প্রেগন্যান্সি। অর্থাৎ, একজন মা একই সময়ে চারটি শিশু গর্ভে ধারণ করেন এবং জটিলতা পেরিয়ে সফলভাবে সন্তান জন্ম দেন। শিশুদের প্লাসেন্টা ছিল কোয়াড্রিকোরিওনিক ও কোয়াড্রিএমনিওটিক।

নবজাতকদের ওজন যথাক্রমে ১.৪ কেজি, ১.৩ কেজি ও দুইজনের ১.২ কেজি পাওয়া গেছে। সাধারণত সুস্থ নবজাতকের ওজন ২.৮ থেকে ২.৯ কেজি হয়ে থাকে। মা ও চার নবজাতক বর্তমানে সুস্থ আছেন। শিশুদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে এনআইসিইউতে রাখা হয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল চমেক হাসপাতালে ফেনীর গৃহবধূ নাহিদা আক্তার রিক্তা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। এদের মধ্যে তিনজন কন্যা ও দুইজন ছেলে সন্তান ছিল। এছাড়া, গত ১০ মে নগরীর একটি বেসরকারি হাসপাতালে কক্সবাজারের গৃহবধূ মরিয়ম ছয় সন্তানের জন্ম দেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ