• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝি ধরা পড়েলেন সেনাবাহিনীর জালে

দেশবিদেশ প্রতিবেদক / ৮২
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509150751

চট্টগ্রাম নগরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টাস্কফোর্স। অভিযানে জাহাঙ্গীর মাঝির সঙ্গে আরও কয়েকজন চিহ্নিত দুষ্কৃতকারীও ধরা পড়ে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং ১ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স-৪ (৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

টাস্কফোর্স সূত্র জানো গেছে, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মাঝি সদরঘাটসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির কারণে সে আত্মগোপনে থাকলেও গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিরা এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, জাহাঙ্গীর মাঝির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ