• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চারজনকে বদলি করার পরেও প্রতিবাদ কর্মসূচিতে অনড় বন্দর শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক / ৭০
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
image 302703 1769936336

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের কর্মবিরতি কর্মসূচি পালন করছে বন্দর শ্রমিকরা। প্রথমদিনের কর্মসূচি পালন করায় নেতৃত্বে থাকা চার শ্রমিককে বদলি করে কর্তৃপক্ষ।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় এই কর্মসূচি। তবে প্রথমদিনের চেয়ে আজ এর প্রভাব কিছুটা কম দেখা গেছে।

বন্দর কর্তৃপক্ষের দাবি, বেশিরভাগ শ্রমিকই কাজে যোগ দিয়েছে। তবে শ্রমিকরা বলছে, কাজ বন্ধ রেখেছে তারা। দাবি আদায়ে কালো পতাকা মিছিল করবে বলেও জানিয়েছেন শ্রমিকরা।

এর আগে, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্দরের কার্যক্রমে অস্থিরতা তৈরির দায়ে চার শ্রমিককে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে বদলি করে কর্তৃপক্ষ। একইসাথে কর্মবিরতির কারণে ক্ষয়ক্ষতি নিরূপণে ৬ সদস্যদের কমিটি গঠন করে বন্দর কর্তৃপক্ষ।

এমএইচ/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ