• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উৎকন্ঠার রাত বাঁশখালীবাসীর, ভয়াবহ বন্যার শঙ্কা বাসিন্দাদের ‘আশপাশের সব বাড়িতে পানি, একটু পর আমাদের বাড়িতেও ঢুকবে’ প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে কর্ণফুলী টানেলের ডেকোরেটিভ বোর্ডে ভারী বর্ষণে মাতামুহুরির ভয়ংকর রূপ, ডুবেছে ৩৮ হাজার বাসিন্দার গ্রাম ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, পাহাড়ধসে শিশুর মৃত্যু চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন

স্বামীকে নিয়ে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক / ১০১
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
Suicide 2301300949

“আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো।” চিরকুটে কথা লিখে নিজের প্রিয় মানুষটির বিরুদ্ধে অভিযোগ এনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ।

৮ ডিসেম্বর (সোমবার) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়িতে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহত গৃহবধূ আয়েশা সিদ্দীকা (১৯) ঐ এলকার ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী ।

স্থানী প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত গৃহধধূর আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। যেখানে- আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো।

এলাকাবাসী জানান, তিন বছর আগে আয়েশার বিয়ে হয় লিয়াকত আলীর সঙ্গে। তিন মাস আগে লিয়াকত প্রবাসে যান। স্থানীয়দের দাবি, লিয়াকত ও তার পরিবারের সদস্যরা শান্ত-শিষ্ট হলেও আয়েশা কিছুটা মানসিক অস্থিরতায় ভুগতেন। তবে কেউ কেউ এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও সন্দেহ প্রকাশ করেছেন।

মেহেদী/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ