• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করছে না, অনিশ্চিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা

দেশবিদেশ প্রতিবেদক / ৭৫
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
1765187000 663b232c7b86a4a6d0703d697c4609f0

সর্বশেষ তথ্যনুযায়ী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনযাত্রার জন্য কাতারের ব্যবস্থাপনায় নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় অবতরণ করছে না। এতে করে অনিশ্চিত হয়ে পড়েছে লন্ডন যাত্রা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, জার্মানভিত্তিক এফআই এভিয়েশন গ্রুপ তাদের এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় অবতরণ ও উড্ডয়নের জন্য আগে নেওয়া অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। ফলে পূর্বনির্ধারিত ফ্লাইটটি মঙ্গলবার আসছে না।

এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই এয়ার অ্যাম্বুলেন্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণের এবং একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমতি দিয়েছিল। এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির প্রতিষ্ঠান এফআই এভিয়েশনের হলেও এটি কাতারের আমিরের পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা আপাতত ঢাকায় তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। শারীরিক অবস্থার কিছুটা অগ্রগতি হলে পরবর্তী সময়ে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হবে।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে শাশুড়ির স্বাস্থ্য পরিস্থিতি প্রত্যক্ষ করার পর এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

রায়হান/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ