• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক / ৭৫
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
দেশবিদেশ২৪ 2 1

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ৪১ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া শাখা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন ৪১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান মিয়া। প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মো. জসিম উদ্দিন মিল্কি।

অনুষ্ঠানে মামুনুর রশীদ লিটনের সঞ্চালনায় বিএনপি নেতা আলী আকবর, লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেল, আব্দুল কাদের, আলী হোসেন, মো. জামাল উদ্দিন, মো. শাহীনুর, মো. ওসমান খান, ইকবাল বাহার, মো. নাসির, হাজী ইসলাম, আলী ওসমান মিন্টু, নুর হোসেন, রাশেদ লিটন, মো. আবু, ইয়াছিন আজাদ, আহমেদ জাবেদ, মো. তালেব, নাঈম উদ্দিন, আব্দুল মান্নান তুহিনসহ ওয়ার্ড ও থানা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ