• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

ধানমন্ডি ৩২ আবারও উত্তাল, পুলিশ–ছাত্রজনতার সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক / ১৩৭
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
32 action1 20251117162341

ধানমন্ডির ৩২ নম্বর এলাকা আবারও উত্তেজনায় উত্তাল হয়ে ওঠে। সোমবার দুপুরের পর থেকেই ‘জুলাই যোদ্ধাদের’ মিছিল ও স্লোগানে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলে থাকা ছাত্র-জনতা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘৩৬ না ৩২—৩৬, ৩৬’, ‘৩২-এর ঠিকানা এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিল ধানমন্ডি ৩২-এর দিকে অগ্রসর হলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি, কলাবাগান, পান্থপথ ও সোবহানবাগ এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় পুলিশ ও ছাত্রজনতার মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ এবং ধাওয়া–পাল্টা ধাওয়া।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ