• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

অগ্নিসন্ত্রাসকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

/ ৯৬
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
1763302711 3e984cba1a8c2c11468d2b556354c734

অগ্নিসন্ত্রাস, বাসে অগ্নিসংযোগ এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) রাতে ডিএমপি কমিশনারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলানিউজ জানতে চায়—অগ্নিসন্ত্রাসকারীদের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না। জবাবে তিনি সংক্ষিপ্ত বার্তায় লেখেন: “Yes, police will shoot them at sight”, অর্থাৎ “হ্যাঁ, পুলিশ তাদের দেখামাত্রই গুলি করবে।”

এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজও একই ধরনের কঠোর নির্দেশনা দেন। চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদার করতে দেওয়া বেতার বার্তায় তিনি নগরীতে আগ্নেয়াস্ত্র বহনকারী বা অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহারের অনুমতি দেন।

সিএমপি কমিশনারের নির্দেশনার পর দেশের বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এবার ডিএমপি কমিশনারের ‘দেখামাত্র গুলি’ নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, নাশকতা ঠেকাতে এবং মানুষের জান-মাল রক্ষা করতে এ ধরনের কঠোর নির্দেশনা প্রয়োজন হয়ে পড়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের অন্যান্য সংবাদ