• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে।। চসিক মেয়র ডাঃ শাহাদাত স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চসিক এলাকার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ‘ক্র্যাশ প্রোগ্রাম’  মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাউজানে জাঁকজমকপূর্ণ আয়োজনে ৪৬তম গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীতা পরিবর্তনের দাবিতে ফটিকছড়িতে মানববন্ধন

ফটিকছড়ি প্রতিনিধি / ৯২
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
IMG 20251114 WA0000

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির একাংশরা।

বৃহস্পতিবার(১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বাগানবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগানবাজার বাজার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় বিভিন্ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক জননেতা কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে ফটিকছড়ি বিএনপি সংগঠিত ও শক্তিশালী হয়েছে।

বক্তারা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

তারা আরও বলেন, আজিম উল্লাহ বাহার একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় ব্যক্তি। তাঁকে প্রার্থী ঘোষণা করা হলে ফটিকছড়ি আসনে বিএনপি ব্যাপক জনসমর্থন অর্জন করবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

 


এই বিভাগের অন্যান্য সংবাদ